হোটেল রেনেসন্স-এ চলছে ‘স্ট্রিট ফুড কার্নিভাল’
ফুড লাভারদের জন্য সুখবরই বটে। করোনা অতিমারীর সময় বিভিন্ন কারনে তেমন কোন বড় আয়োজন করা হয়ে ওঠেনি হোটেল ,মোটেল রেস্তোরায়। ফলে খাবারের স্বাদ থেকে অনেকটাই বঞ্চিত ছিল ভোজন রশিকরা।
এবার অপেক্ষার পালা শেষ। ভোজন রশিকদের জন্য খাবারের পসরা সাজিয়েছে রেনেসন্স ঢাকা শুলশান হোটেল। হোটেলটি ১লা জুন থেকে ৫ জুন পর্যন্ত ‘স্ট্রিট ফুড কার্নিভাল’- এর আয়োজন করেছে। বুধবার (১ লা মে) হোটেলের বাহার মাল্টি-কুইজিন রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।
০৪:২৬ পিএম, ২ জুন ২০২২ বৃহস্পতিবার